Modern Technology
Md.Suruzzaman
Ad
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
18/03/2018
Anti-quota protesters announce fresh programme
Anti-quota protesters announce fresh programme
Students of different universities and colleges on Sunday brought out a procession from Central Library of Dhaka University protesting the case filed against them. The protesters also announced fresh progr…
(link: http://bit.ly/2G2wvKT)
01/03/2018
28/02/2018
শাওমির নতুন স্মার্টফোন
শাওমির নতুন স্মার্টফোন
অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৯
চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এমআই ৭ তৈরিতে কাজ করছে। এ বছরের জুন নাগাদ নতুন ওই ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন ওই ফোন ঘিরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। গুঞ্জন রয়েছে, এমআই ৭ স্মার্টফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুর এক পোস্টে এমআই ৭ সম্পর্কে তথ্য প্রকাশিত হয়। তাতে বলা হয়, নতুন ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত উন্নত ক্যামেরা থাকবে। এর ক্যামেরা রেডমি নোট ৫ প্রোর মতো হতে পারে। ফোনটির পেছনে আইফোন টেনের মতো গ্লাস ব্যাক প্যানেল থাকতে পারে। প্রায় বেজেলহীন স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, ইউএসবি টাইপ সি, ৩ হাজার ১৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।
অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের ফোনটির ওপরে এমআইইউআই ৯ ইন্টারফেস থাকবে। ৬ জিবি র্যামের ফোনটিতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। নতুন স্মার্টফোনটির দাম সম্পর্কে বা অন্য দেশে কবে নাগাদ আসতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি শাওমি কর্তৃপক্ষ। তথ্যসূত্র: এনডিটিভি।
কলা ফোন’ আনলো নোকিয়া!
কলা ফোন’ আনলো নোকিয়া!
- প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-02-27 23:39:03 BdST

ছবি- নোকিয়া
নোকিয়া’র আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিক রূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।
স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ডিভাইসটি উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি। আগের বছরের নোকিয়া ৩৩১০-এর মতোই এ বছরও ডিভাইসটি দিয়ে চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। আর পর্দার নীচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।
স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি।
এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি।
চলতি বছরের মে মাসে বাজারে আসবে নোকিয়া ৮১১০। ডিভাইসটির মূল্য বলা হয়েছে ৯৭ মার্কিন ডলার।
ট্যাগ: নোকিয়া ৮১১০ ব্যানানা ফোন
27/02/2018
26/02/2018
সাত ব্যাংকের মূলধন ঘাটতি
সাত ব্যাংকের মূলধন ঘাটতি সাড়ে ৯ হাজার কোটি টাকা
- সংসদ প্রতিবেদক,
Published: 2018-02-26 19:28:29 BdST

দেশের সাতটি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে; গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ টাকা।
এর মধ্যে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, রূপালী, জনতা ও বেসিকের ঘাটতির পরিমাণ সাত হাজার ৬২৬ কোটি ২৩ লাখ টাকা।
আর তিন বেসরকারি ব্যাংক কমার্স, ফারমার্স ও আইসিবি ইসলামি ব্যাংকের মোট মূলধন ঘাটতি এক হাজার ৭৯১ কোটি ২০ লাখ টাকা।
স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের এক প্রশ্নের উত্তরে সোমবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ব্যাংক
|
৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্তঘাটতি
|
সোনালী ব্যাংক
|
৩১৪০ কোটি ৪১ লাখ টাকা
|
রূপালী ব্যাংক
|
৬৮৯ কোটি ৯০ লাখ টাকা
|
জনতা ব্যাংক
|
১২৭২ কোটি ৯৩ লাখ টাকা
|
বেসিক ব্যাংক
|
২৫২২ কোটি ৯৯ লাখ টাকা
|
বাংলাদেশ কমার্স ব্যাংক
|
২৩১ কোটি ৩১ লাখ টাকা
|
ফারমার্স ব্যাংক
|
৭৪ কোটি ৭৬ লাখ টাকা
|
আইসিবি ইসলামিক ব্যাংক
|
১৪৮৫ কোটি ১৩ লাখ টাকা
|
অর্থমন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ২০০৫–২০০৬ অর্থবছর থেকে ২০১৬–২০১৭ অর্থবছর পর্যন্ত সরকার ১০ হাজার ২৭২ কোটি টাকার পুনঃমূলধনীকরণ সুবিধা দিয়েছে, যা ইতোমধ্যে ব্যাংকগুলোতে মূলধন হিসাবায়নে যুক্ত হয়েছে।”
তিনি জানান, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকারি ব্যাংকে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি ছিল সাত হাজার ৫৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আর বেসরকারি ব্যাংকে উদ্বৃত্ত প্রভিশন রয়েছে এক হাজার ৭৬ কোটি ৯৪ লাখ টাকা। সামগ্রিকভাবে মোট ঘাটতি প্রভিশনের পরিমাণ ছয় হাজার ৩৪৪ কোটি ৩৩ লাখ টাকা।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকের প্রভিশন ঘাটতি দুই হাজার ৯০০ কোটি ৯১ লাখ টাকা, রূপালী ব্যাংকের এক হাজার ২৪৫ কোটি ৩৪ লাখ টাকা, বেসিক ব্যাংকের তিন হাজার ৪২১ কোটি ৫৪ লাখ টাকা।

ঋণের শ্রেণিমান অনুযায়ী প্রতিটি ব্যাংককে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তাসূচক অর্থ সংরক্ষণ করতে হয়। সাধারণ ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ থেকে শুরু করে ৫ শতাংশ প্রভিশন রাখার নিয়ম। আর নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ ঋণে যথাক্রমে ২০, ৫০ ও ১০০ শতাংশ প্রভিশন রাখতে হয়। প্রভিশন ঘাটতি থাকলে কোনো ব্যাংক লভ্যাংশ দিতে পারে না।
এর আগে গত জানুয়ারিতে অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, গত ১০ বছরে ১০ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে যাদের, তাদের কাছ থেকে ৬৫ হাজার ৬০২ কোটি টাকা আদায় করা সম্ভব হয়নি। শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ হাজার ৫০ কোটি টাকা।
যে ১০ বছরের খেলাপি ঋণের হিসাব অর্থমন্ত্রী দিয়েছেন, তার নয় বছরই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আর খেলাপি ঋণের ওই অর্থ দিয়ে দুটি পদ্মা সেতুর ব্যয় মেটানো সম্ভব।
গত বছরের শেষ দিকে ফারমার্স ব্যাংক তারল্য সংকটে পড়ার পর অনেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি ব্যাংক থেকে অর্থ তুলে নিতে শুরু করলে আতঙ্ক তৈরি হয়।
সে প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, দেশে ব্যাংক খাতে কোনো তারল্য সংকট নেই। একটি বেসরকারি ব্যাংকে তারল্য সংকটের কারণে পুরো ব্যাংকিং খাতে কিছু মানুষ ‘অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে’।
বলুন তো পূর্ণ বর্গ সংখ্যা দুটি কত?
বলুন তো পূর্ণ বর্গ সংখ্যা দুটি কত?
আব্দুল কাইয়ুম
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৮
আমাদের আজকের মূল সমস্যা পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে। তবে তার আগে আসুন গণিতের দুটি মজার প্রশ্ন সমাধানের কৌশল জেনে নিই। এটা অনেকটা যুক্তির ভিত্তিতে গণিতের হিসাব কাজে লাগানোর বিষয়। যদি আমরা বলি (৫৫ × ৫৫) = ১০০, (৬৬ × ৬৬) = ১৪৪, (৭৭ × ৭৭) = ১৯৬, (৮৮ × ৮৮) = ২৫৬ হয়, তাহলে (৯৯ × ৯৯) = ?
প্রথমেই বলে রাখি, এটা একটি কল্পিত সমস্যা। আসলে (৫৫ × ৫৫) = ৩০২৫, ১০০ তো কখনো হতে পারে না। কিন্তু একটি ছন্দের আকারে সাজানোর জন্য এভাবে লেখা হয়েছে। সে জন্যই প্রথমে বলে নিয়েছি, ‘যদি...হয়’।
এখন বলতে হবে, যদি প্রথম সমীকরণগুলো শুদ্ধ বলে ধরে নেওয়া হয়, তাহলে শেষ গুণফলটি কত হবে? এর উত্তরের জন্য আমরা প্রথমে প্রদত্ত সিরিজের কয়েকটি রাশি দেখে এর ভেতরের মিলগুলো বের করি। প্রতিটি রাশির মধ্যে একটি মিল রয়েছে। দেখা যাচ্ছে, প্রতিটি রাশির প্রথম সংখ্যাগুলো দুই অঙ্কের এবং একই অঙ্ক দুবার করে লেখা। এই দুটি অঙ্কের যোগফলের বর্গ সংখ্যাটিকেই পুরো সংখ্যাটির বর্গফল হিসেবে দেখানো হয়েছে। যেমন: (৫৫ × ৫৫) = (৫ + ৫)২ = (১০)২ = ১০০। এখন আমরা মূল সমস্যার উত্তর বের করতে পারি। (৯৯ × ৯৯) = (৯ + ৯)২ = (১৮)২= ৩২৪।
প্রথমেই বলে রাখি, এটা একটি কল্পিত সমস্যা। আসলে (৫৫ × ৫৫) = ৩০২৫, ১০০ তো কখনো হতে পারে না। কিন্তু একটি ছন্দের আকারে সাজানোর জন্য এভাবে লেখা হয়েছে। সে জন্যই প্রথমে বলে নিয়েছি, ‘যদি...হয়’।
এখন বলতে হবে, যদি প্রথম সমীকরণগুলো শুদ্ধ বলে ধরে নেওয়া হয়, তাহলে শেষ গুণফলটি কত হবে? এর উত্তরের জন্য আমরা প্রথমে প্রদত্ত সিরিজের কয়েকটি রাশি দেখে এর ভেতরের মিলগুলো বের করি। প্রতিটি রাশির মধ্যে একটি মিল রয়েছে। দেখা যাচ্ছে, প্রতিটি রাশির প্রথম সংখ্যাগুলো দুই অঙ্কের এবং একই অঙ্ক দুবার করে লেখা। এই দুটি অঙ্কের যোগফলের বর্গ সংখ্যাটিকেই পুরো সংখ্যাটির বর্গফল হিসেবে দেখানো হয়েছে। যেমন: (৫৫ × ৫৫) = (৫ + ৫)২ = (১০)২ = ১০০। এখন আমরা মূল সমস্যার উত্তর বের করতে পারি। (৯৯ × ৯৯) = (৯ + ৯)২ = (১৮)২= ৩২৪।
আরেকটি মজার হিসাব দেখুন। (১১/৫) + (১২/৫) + (১৩/৫) + (১৪/৫) + (১৫/৫) =? এই ধারাটির যোগফল সহজে বের করার উপায় কী? এর উত্তরের জন্য আমরা প্রথমে দেখব, ১১ থেকে ১৫ পর্যন্ত ধারাবাহিক পাঁচটি সংখ্যার প্রতিটি ৫ দিয়ে ভাগ করে যোগ করা হয়েছে। সুতরাং এই সিরিজটিকে আমরা লিখতে পারি (১১ + ১২ + ১৩ + ১৪ + ১৫)/৫ = {(১১ +১৫) × ৫/২} / ৫ = {(২৬ × ৫) /২}/৫ = (১৩০/২)/৫ = (৬৫/৫) = ১৩।
এ সপ্তাহের ধাঁধা: একটি পূর্ণ বর্গ সংখ্যা থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল আরেকটি পূর্ণ বর্গ সংখ্যা হয়। এখন বলুন তো পূর্ণ বর্গ সংখ্যা দুটি কত?
গত সপ্তাহের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: একটি টেবিলের চারপাশে চারজন করে বসতে পারেন। ৩০ জন বন্ধুর বসার জন্য একটি টেবিলের সঙ্গে আরেকটি টেবিল পরপর সাজিয়ে লম্বা একটি টেবিলে বসার আয়োজন করা হলো। এখন বলুন তো মোট কতটি টেবিল লাগবে?
উত্তর : ১৪টি টেবিল লাগবে। অবশ্য যদি আপনি নিজেকে ৩০ জন বন্ধুর বাইরে আরও একজন হিসাবে বিবেচনা করেন, তাহলে ১৫টি টেবিল লাগবে।
অনেক উত্সাহী পাঠক উত্তর দিয়েছেন। অনেক উত্তর এসেছে আমার ই-মেইল ঠিকানায়। তাঁদের প্রায় সবার উত্তরই সঠিক। সবাইকে ধন্যবাদ।
কীভাবে উত্তর বের করলাম
প্রথমে হিসাব করলাম, দুপাশের দুই কিনারের টেবিলে তিনজন করে মোট ছয়জন বসবে। বাকি থাকল (৩০ - ৬) = ২৪ জন। মাঝখানের টেবিলগুলোর প্রতিটির এপাশ-ওপাশে দুজন করে বসতে পারে। তাই বাকি ২৪ জনের জন্য দরকার ১২টি টেবিল। সুতরাং মোট টেবিলের সংখ্যা (২ + ১২) = ১৪। এই উত্তরটা বের করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করে যেকোনোসংখ্যক বন্ধুর জন্য টেবিলের সংখ্যা বের করতে পারি। (মোট টেবিলের সংখ্যা - ২) = (বন্ধুর সংখ্যা - ৬) / ২। অথবা, (বন্ধুর সংখ্যা - ৬) / ২ হিসাব থেকে প্রাপ্ত সংখ্যার সঙ্গে ২ যোগ করলেই টেবিলের সংখ্যা পাওয়া যাবে। আমাদের সমস্যার ক্ষেত্রে, টেবিলের সংখ্যা = {(৩০ - ৬)/২} + ২ = (১২ + ২) = ১৪।
গত সপ্তাহের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: একটি টেবিলের চারপাশে চারজন করে বসতে পারেন। ৩০ জন বন্ধুর বসার জন্য একটি টেবিলের সঙ্গে আরেকটি টেবিল পরপর সাজিয়ে লম্বা একটি টেবিলে বসার আয়োজন করা হলো। এখন বলুন তো মোট কতটি টেবিল লাগবে?
উত্তর : ১৪টি টেবিল লাগবে। অবশ্য যদি আপনি নিজেকে ৩০ জন বন্ধুর বাইরে আরও একজন হিসাবে বিবেচনা করেন, তাহলে ১৫টি টেবিল লাগবে।
অনেক উত্সাহী পাঠক উত্তর দিয়েছেন। অনেক উত্তর এসেছে আমার ই-মেইল ঠিকানায়। তাঁদের প্রায় সবার উত্তরই সঠিক। সবাইকে ধন্যবাদ।
কীভাবে উত্তর বের করলাম
প্রথমে হিসাব করলাম, দুপাশের দুই কিনারের টেবিলে তিনজন করে মোট ছয়জন বসবে। বাকি থাকল (৩০ - ৬) = ২৪ জন। মাঝখানের টেবিলগুলোর প্রতিটির এপাশ-ওপাশে দুজন করে বসতে পারে। তাই বাকি ২৪ জনের জন্য দরকার ১২টি টেবিল। সুতরাং মোট টেবিলের সংখ্যা (২ + ১২) = ১৪। এই উত্তরটা বের করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করে যেকোনোসংখ্যক বন্ধুর জন্য টেবিলের সংখ্যা বের করতে পারি। (মোট টেবিলের সংখ্যা - ২) = (বন্ধুর সংখ্যা - ৬) / ২। অথবা, (বন্ধুর সংখ্যা - ৬) / ২ হিসাব থেকে প্রাপ্ত সংখ্যার সঙ্গে ২ যোগ করলেই টেবিলের সংখ্যা পাওয়া যাবে। আমাদের সমস্যার ক্ষেত্রে, টেবিলের সংখ্যা = {(৩০ - ৬)/২} + ২ = (১২ + ২) = ১৪।
Jokes
Jokes
Unlimited Laugh
নববর্ষের রাতে মাতাল হয়ে বাড়ি ফিরেছে জ্যাক। বাড়ি ফিরেই বউয়ের ভয়ে একটা বই খুলে পড়তে শুরু করলো সে। খানিক বাদে তার স্ত্রী এল ঘরে। বলল, ''আবারও মাতাল হয়ে এসেছো, তাই না?''
জ্যাক: কই? না তো!
স্ত্রী: তাহলে আমার মেকাপ বক্স খুলে কী এত বকবক করছ?!
25/02/2018
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য পাবে ফেসবুক?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য পাবে ফেসবুক?
অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৩
সেবা পাওয়ার শর্তাবলি বা টার্মস অব সার্ভিস নতুন করে তৈরি করছে মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। বলা হচ্ছে, নতুন শর্তাবলিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য মালিক প্রতিষ্ঠান ফেসবুককে দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চলে যাবে ফেসবুকের হাতে।
গ্যাজেটস নাওয়ের খবরে বলা হয়েছে, নতুন শর্তাবলির বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই অ্যাপ্লিকেশনটি কিনে নিয়েছিল ফেসবুক। এরপর হোয়াটসঅ্যাপের সেবা পাওয়ার শর্তাবলি নতুন করে তৈরির কাজ শুরু হয়। ওই শর্তাবলি অনুযায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুককে দিতে পারবে। প্রযুক্তি ওয়েবসাইট ওয়েবটেইনফো এ তথ্য নিশ্চিত করেছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ওই নতুন শর্তাবলিতে বলা হয়েছে, ব্যবহারকারী সম্মতি দিলেই ফেসবুক কোম্পানির কাছে তার ব্যক্তিগত তথ্য পাঠানো হবে। শর্তাবলিতে লেখা আছে, ‘হোয়াটসঅ্যাপ ও অন্যান্য ফেসবুক কোম্পানিগুলোর পণ্যের সুরক্ষা, নিরাপত্তা ও বিশুদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুক কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করা হবে। যতক্ষণ আপনি প্রয়োজনীয় অনুমতি না দেবেন, ততক্ষণ পর্যন্ত হোয়াটসঅ্যাপে আপনি যা শেয়ার করবেন (ফোন নম্বরসহ), সেগুলো ফেসবুক বা ফেসবুকের অন্য কোনো কোম্পানির পণ্যে দেখানো হবে না।’
গ্যাজেটস নাওয়ের খবরে বলা হয়েছে, আরও উন্নত সেবা প্রদানের জন্যই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এই নতুন শর্তাবলির আওতায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রোফাইলের নাম, মোবাইল নম্বর, ব্যবহৃত ডিভাইসের বিভিন্ন তথ্য, অবস্থান প্রভৃতি তথ্য শেয়ারের অনুমতি চাওয়া হবে।
24/02/2018
নায়ক শাকিবের ১ গোল
শাকিবের ১ গোল
বিনোদন প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৩

• চিত্রনায়ক শাকিব খান নিজে ১ গোল করেছেন।
• তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়।
• এখানে প্রীতি ফুটবল ম্যাচে শাকিবের দল জিতেছে ৪-১ গোলে।
• তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়।
• এখানে প্রীতি ফুটবল ম্যাচে শাকিবের দল জিতেছে ৪-১ গোলে।
চিত্রনায়ক শাকিব খান নিজে ১ গোল করেছেন। গতকাল শুক্রবার রাজধানীর তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বনভোজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শাকিবের দল জিতেছে ৪-১ গোলে। নির্ধারিত সময়ে এই খেলা ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জয়ী হয় বাংলাদেশ ফিল্ম ক্লাব একাদশ। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে ‘ফিল্ম ক্লাব গোল্ড কাপ’। এই কাপ তৈরিতে খরচ হয়েছে ১ লাখ ৪২ হাজার টাকা। এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একাদশ ও ফিল্ম ক্লাব একাদশ। বাংলাদেশ ফিল্ম ক্লাব একাদশের অধিনায়ক ছিলেন শাকিব খান আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একাদশের অধিনায়ক মুশফিকুর রহমান গুলজার।
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘সুপার হিরো’ ছবির শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন শাকিব খান। তুরাগ রিসোর্টে তিনি যান বেলা ১১টায়। ৩০ মিনিটের এই ফুটবল ম্যাচ শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। শাকিব খান সেখানে ছিলেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এদিকে বাংলাদেশ ফিল্ম ক্লাবের এই বনভোজনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে শাকিব খান, শাবনূর, রুবেল ছাড়া অন্য কোনো তারকাকে তেমন দেখা না গেলেও বিকেলে চেহারাটা একেবারই বদলে যায়। নিরব, ইমন, ওমর সানী, মৌসুমী, বুবলী, নূতন, মিশা সওদাগর থেকে শুরু করে একে একে এসে উপস্থিত হন আসিফ, শিরিন শিলা, অমিত হাসান, আলেকজান্ডার বো, শিরিন শিলাসহ নবীন-প্রবীণ শিল্পী, পরিচালক ও প্রযোজক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা।
Subscribe to:
Posts (Atom)

